২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনকাল সাংবাদিক হামলায় আহত

দৈনিক দিনকালের গফরগাঁও প্রতিনিধি কামরুজ্জামান লিটন এক যুবলীগ নেতার হামলায় গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ময়মনসিংহ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক দিনকালের গফরগাঁও প্রতিনিধি কামরুজ্জামান লিটন এক যুবলীগ নেতার হামলায় গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বিকালে গফরগাঁও প্রেসক্লাবে এ হামলা হয়। আহত আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও প্রেসক্লাবের এই যুগ্ম সম্পাদককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন লিটন বলেন, বিকাল ৫টার দিকে প্রেসক্লাবে বসে পত্রিকা পড়ার সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে লিটনকে কোপায় যুবলীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পল্টন। এতে তার মাথা, মুখ ও হাতে মারাত্মক জখম হয়। গফরগাঁও থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে যুবলীগ নেতা আব্দুল মান্নান পল্টন সাংবাদিকদের বলেন, তিনি লিটনকে ধারালো অস্ত্র দিয়ে কোপননি। বাঁশ দিয়ে মারধর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.