২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রপ্রার্থী বিএনপির থেকে বহি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে চৌমুহনী পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ায় পৌর বিএনপি'র সদস্য মঞ্জুরুল আজিম সুমনকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

নোয়াখালী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলীয় সিদ্ধান্ত অমান্য করে চৌমুহনী পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ায় পৌর বিএনপি'র সদস্য মঞ্জুরুল আজিম সুমনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ওই বহিষ্কাদেশ দেওয়া হয়। বিএনপির স্থানীয় নেতারা জানান, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী মঞ্জুরুল আজিমকে বহিষ্কার করা হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। মঞ্জুরুল আজিম নোয়াখালী ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বহিষ্কার আদেশের সত্যতা নিশ্চিত করে তিনি সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয়। তাই তিনি স্বতন্ত্রভাবে মেয়র পদে প্রার্থী হয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ তাকে ঘায়েল করতে কেন্দ্রীয় বিএনপিকে ওই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে তিনি দাবি করেন। এ পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী হলেন জুলফিকার আলী। আগামী ১৮ জানুয়ারি এখানে নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.