২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ১৭ জনের মনোয়নপত্র প্রত্যাহার

মাগুরা পৌরসভা নির্বাচনে ১৭ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

মাগুরা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা পৌরসভা নির্বাচনে ১৭ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে আছেন মেয়র পদে তিনজন এবং কাউন্সিলর পদে ১৪ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিলো সোমবার। আগামী ২৭ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হবে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের জানান, সাধারণ কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডের ১৩ জন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রত্যাহার করেছেন। মেয়র পদে মনোয়নপত্র প্রত্যাহার করেছেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানিজ আক্তার কলি ও জেলা বিএনপির সদস্য গোলাম সরোয়ার মোল্লা। বর্তমানে মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রয়েছেন দলের জেলা সভাপতি মো. আলতাফ হোসেন। এছাড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, জেলা বিএনপির সদস্য দলের সমর্থিত প্রার্থী আইয়ুব হোসেন, বিএনপির বিদ্রোহী গ্র"পের যুগ্ম-সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এবং স্বতন্ত্র বিএম মুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৯ ঘ.