২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে ছাড়া পেলেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল সোমবার সন্ধ্যার পর জামিনে ছাড়া পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল সোমবার সন্ধ্যার পর জামিনে ছাড়া পেয়েছেন। রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন। সর্বশেষ পল্টন থানার গাড়ি পোড়ানো মামলায় সোমবার তিনি জামিন পাওয়ায় তার বিরুদ্ধে করা সব কয়টি মামলায় তিনি জামিন পেলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিপজলের বিরুদ্ধে থাকা প্রতিটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। গত ১৬ নভেম্বর গাবতলীতে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে ডিপজলের বিরুদ্ধে। পরে পুলিশের দায়িত্ব পালনে বাধা ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং হামলার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা করে পুলিশ। এই ঘটনার পর কিছুদিন পলাতক থাকার পর গত ২৮ নভেম্বর তিনি দারুস সালাম থানায় গিয়ে আত্মসর্মপণ করেন। পুলিশের ওপর হামলা ছাড়াও মিরপুর এবং পল্টন থানায় বিএনপির হরতালে গাড়ি পোড়ানো মামলাসহ মোট চারটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/পিডি/২১১৮ ঘ.