ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার এখতিয়ার নেই।
হানিফ বলেছেন, "রাষ্ট্রপতি ও সরকার প্রধান ছাড়া জাতির উদ্দেশে কেউ ভাষণ দিতে পারেন না।"
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
এর আগে গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, "মহাজোট সরকারের দুই বছরে দেশে আতঙ্কের রাজত্ব কায়েম হয়েছে।"
দুই বছরে সরকার সফল- এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার তিনদিন পর বিরোধী দলের মূল্যায়ন নিয়ে জাতির সামনে হাজির হন খালেদা।
এর প্রতিক্রিয়ায় হানিফ বলেন, "কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে বিরোধীদলীয় নেতা জাতির উদ্দেশে ভাষণ দিতে পারে
bdnews24