২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে গুলিতে বিএনপি নেতা নিহত

সন্ত্রাসীদের গুলিতে নাটোরের লালপুর উপজেলায় স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নাটোর, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের গুলিতে নাটোরের লালপুর উপজেলায় স্থানীয় বিএনপির এক নেতা নিহত হয়েছেন। নিহত আকবর আলী (৬৫) লালপুরে বিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্যের দায়িত্ব পালন করেন। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লালপুর উপজেলার মহরকয়া গ্রামে তার ওপর সন্ত্রাসীরা গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে। লালপুর থানার ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গ্রামের বটতলা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন আকবর। পেটে গুলিবিদ্ধ আকবরকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজশাহীতে নেওয়ার পথে আকবরের মৃত্যু হয়। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। ওসি বলেছেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৬ ঘ.