ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কার্যক্রমের মূল্যায়ন নিয়ে রোববার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
তার প্রেসচিব মারুফ কামাল খান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন। সংসদে না যাওয়ার জন্য বিরোধী দলের সমালোচনা করেন তিনি।
বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি সরকারের ব্যর্থতাগুলো তুলে ধরবেন বিরোধী নেতা।
খালেদার বক্তব্যের খসড়া চূড়ান্ত হয়েছে বলে মারুফ জানিয়েছেন।
তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন ভাষণ গণমাধ্যমে স
bdnews24