২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফর হাসপাতালে

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজনীতিক কাজী জাফর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজনীতিক কাজী জাফর আহমেদ। জাতীয় পার্টির অশীতিপর এ নেতাকে রোববার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার দুপুরে গুলশানের বাসায় ড্রইং রুমে সোফা থেকে ওঠার সময়ে হঠাৎ পড়ে যান।" এক সময়ের চীনপন্থী কমিউনিস্ট নেতা কাজী জাফর এরশাদ সরকারে প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি গত ১২ নভেম্বর দীর্ঘ চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩৫ ঘ.