নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে এলজিইডি'র তিন কোটি টাকার দরপত্র কেনায় যুবলীগকর্মীরা বাধা দেয়ার অভিযোগ উঠেছে। দলটির স্থানীয় এক নেতা জানান কাজগুলো তারা নিজেরা করতে চেয়েছিলেন।
যুবলীগকর্মীরা বুধবার শহরের চাষাঢ়া চাঁদমারী এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ের সামনে সাত/আটটি মোটর সাইকেল নিয়ে মহড়া দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, সাধারণ ঠিকাদাররা যেন দরপত্র কিনতে না পারে সেজন্য ফতুল্লা যুবলীগ সভাপতি মীর সোহেলের নেতৃত্বে পাভেল, শিশির, ডা. হেলাল, শফিউল এবং ইউসুফের নেতৃত্বে ৩০-৩৫ জন কর্মী এলজিইডি কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে রাস্তা মেরামত ও কালভার্ট নির্মাণে মোট তিন কোটি ৩৮ লাখ টাকার কাজের দরপত্র ডাকা হয়।
ঠিকাদাররা অভিযোগ করেন, যুবলীগকর্মীদের ভয়ে সাধারণ ঠিকাদাররা বুধবার বিকেল ৪টা পর্যন্ত এলজিইডি কার্যালয়ে ঢুকতে পারেনি।
এ ব্যাপারে ফতুল্লা থানা যুবলীগ সভাপতি মীর সোহেল মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি অন্য এক ঠিকাদারের পক্ষ হয়ে দরপত্র কিনতে গিয়েছিলাম। এখন তো অনেকেই এভাবেই কাজ করে।
"আমরা চেয়েছিলাম কাজগুলো করতে। কিন্তু শেষ মূহূর্তে সবাই দরপত্র কিনে নেয়ায় সেটি আর সম্ভব হল না।"
তিনি দরপত্র কেনায় কাউকে বাধা দেননি বলেও দাবি করেন মীর সোহেল।
দরপত্র কেনায় যুবলীগকর্মীদের বাধা দেয়ার খবর পেয়ে বিকেল ৪টায় স্থানীয় সাংবাদিকরা সেখানে যান। এসময় যুবলীগকর্মীরা সেখান থেকে সরে গেলে বেশ কয়েকজন সাধারণ ঠিকাদার দরপত্র কিনতে সক্ষম হন।
সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেন, মীর সোহেলের সহযোগীরা এলজিইডি কার্যালয়ের পিয়নের সঙ্গে গিয়ে সেখানে রাখা দরপত্র কিনে নেয়। ফলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাধারণ ঠিকাদাররা দরপত্র কিনতে পারেননি।
এ ব্যাপারে এলজিইডি কার্যালয়ের সহকারি প্রকৌশলী মো. নূরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝামেলা এড়াতে কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তারপরও বাইরে এমন হয়ে থাকলে বিষয়টি আমার জানা নেই।
বিকেল ৫টা পর্যন্ত
bdnews24