ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৪ তম জন্মদিন মঙ্গলবার।
১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহন করেন।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের বড় মেয়ে।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। দেশের বাইরে অবস্থান করায় শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বেঁচে যান।
দলের দু:সময়ে শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরেন এবং আওয়ামী লীগের হাল ধরেন। তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের প্রধান নির্বাচিত করা হয়। সেই থেকে প্রায় তিন দশক ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নিজেকে অসা
bdnews24