২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসন-আ.লীগ বিরোধ নিরসনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাবনায়

সংকট কাটেনি পাবনায়। বিভিন্ন সরকারি অফিস ও আদালতে কাজকর্ম অচলপ্রায়। সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

পাবনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংকট কাটেনি পাবনায়। বিভিন্ন সরকারি অফিস ও আদালতে কাজকর্ম অচলপ্রায়। সাধারন মানুষের ভোগান্তি বেড়েছে। সরকারি কর্মকর্তারা চাইছেন বিচার। আর জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবিতে পাবনা পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনঢ়। চালিয়ে যাচ্ছেন আন্দোলন। ঘটনার ১০ দিন পর উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় সাংসদ ও ডিসির মধ্যে দ্বন্দ্ব নিরসনে প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সোমবার পাবনা আসেন। বেলা দেড়টায় স্থানীয় জনপ্রশাসনের সঙ্গে এইচটি ইমাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভা করার কথা থাকলেও সে সভা পিছিয়ে বেলা আড়াইটায় নিয়ে যাওয়া হয়। এদিকে সরকারি নিয়োগ পরীক্ষা ভন্ডুল, ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় ছাত্র ও যুবলীগের ২১ নেতাকর্মী রোববার আদালতে আত