২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগ চান লতিফ

চট্টগ্রাম বন্দরের 'ক্রমাবনতিশীল পরিস্থিতির জন্য' নৌমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানকে দায়ী করে তাদের পদত্যাগ চেয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের 'ক্রমাবনতিশীল পরিস্থিতির জন্য' নৌমন্ত্রী ও বন্দর চেয়ারম্যানকে দায়ী করে তাদের পদত্যাগ চেয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য এম এ লতিফ। রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বন্দর ব্যবহারকারীদের এক বৈঠকে এ দাবি করেন লতিফ। তিনি চট্টগ্রাম চেম্বারের সভাপতি। বৈঠকে লতিফ বলেন, "চট্টগ্রাম বন্দর পরিচালনায় ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সরে যাওয়া উচিত।" তাদের এ ব্যর্থতার দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম বন্দর কার্যক্রমের 'ক্রমাবনতিশীল পরিস্থিতি' থেকে উত্তরণের পন্থা নির্ধারণের লক্ষ্যে এ বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশন, বারভিডা, বেসরকারি কন্টেইনার ডিপোর মালিক সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন। বৈঠকে বক্তারা বন্দর পরিচালনায় নৌবাহিনীর কর্মকর্তাদের নিয়োগ দেয়ার সমালোচনা করেন। বন্দর পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহারকারীদের কমিটি বন্দর পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশের জন্য নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় বৈঠকে। এর সভাপতি সাংসদ এম এ লতিফ। এ কমিটি চট্টগ্রাম বন্দরের উৎপাদনশীলতায় ধস নামার জন্য দায়ীদের চিহ্নিত করা, বন্দরের অদক্ষতা নিরূপণ, বন্দর ভেতরে কন্টেইনার থেকে পণ্য চুরি ও দুর্নীতির প্রতিবেদন তৈরি করে তা প্রতি সপ্তাহে সরকার ও জনগণকে অবহিত করবে। বৈঠকে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম বলেন, "সিঙ্গাপুর থেকে একটি জাহাজ বন্দরে আসতে তিন-চারদিন লাগে। অথচ বন্দরে সেই জাহাজ পণ্য খালাস ও বোঝাই করে ফিরতে ১১ দিন লাগে।" বন্দরের সেবার মান অবনতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ