২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদাচ্ছেরের বক্তব্যের দায় নেবে না আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর বক্তব্যের দায় সরকারি দল আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 04:19 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর বক্তব্যের দায় সরকারি দল আওয়ামী লীগ নেবে না বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নাসিম শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন। গত ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জে এক অনুষ্ঠানে মোদাচ্ছের আলী বলেন, "কমিউনিটি ক্লিনিকগুলোতে আগামীতে যে ১৩ হাজার তিনশ ৫০ জন কর্মচারী নিয়োগ দেওয়া হবে, তাতে দলীয় লোকের বাইরে একজনকেও চাকরি দেওয়া হবে না বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। "কোনো কর্মকর্তা এ সিদ্ধান্ত উপেক্ষা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" মোদাচ্ছেরের ওই বক্তব্য প্রসঙ্গে নাসিম বলেন, "সব সরকারি চাকরি আওয়ামী লীগের লোকজন করবে