মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ শহরের বাজার সংলগ্ন জুবলী রোডে শুক্রবার সন্ধ্যায় বিএনপির দু'গ্র"পের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।
আহতরা হলেন- আব্দুল হাকিম (৪৫), ফারুক (২৫), আতাউর রহমান (৩৫), রোজিনা আক্তার (২৬) ও মাসুম (২৫)। তাদেরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম শনিবার দুপুরে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদসহ বিএনপির ৭ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
এলাকাবাসী জানায়, আসন্ন পৌর নির্বাচনে দক্ষিণ ইসলামপুর এলাকার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে এনামুল হক স
bdnews24