ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন দুটিসহ সব দাবি পূরণের শর্তে জাতীয় সংসদের আগামী অধিবেশনে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক তাদের দাবিগুলো তুলে ধরে সংসদে যাওয়ার এ আগ্রহের কথা জানান।
তবে একদিন আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "আমাদের নেত্রীর বাসায় সংসদের চিঠি পর্যন্ত যায় না। তাকে সেই বাড়ি থেকে সরকার বের করে দিতে চায়। তবে এসব দাবিতে সংসদে না যাওয়ার কোনো সিদ্ধান্ত বিএনপি নেয়নি। আমার জানা মতে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও নেই।"
বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "আমরা সংসদে ফিরে যেতে চাই। তবে আমাদের দাবিসমূহ পূরণ করে পরিবেশ সৃষ্টি করা হলে সংসদের আগামী অধিবেশনে যোগ দেবো।"
জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে সোমবার। পঞ্চম অধিবেশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি। বাজেট অধিবেশন শেষ হয়েছে ২২ জুলাই।
বিএনপির নতুন দাবি দুটি হচ্ছে
bdnews24