ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ঈদের দিন ৩৬ ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বুধবার বিএনপির দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১১টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১২টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে এবং বেলা সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত রাজনীতিক, বিশিষ্ট নাগরিকসহ সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়অ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৫ ঘ.
bdnews24