ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ তারানগর ইউনিয়নের আতিভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার থানা বিএনপি ও ছাত্রলীগ ইফতার পার্টির আয়োজন করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "আমার কাছে মনে হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই আজ সারাদিন এবং ইফতারের পর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।"
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লিটন বলেন, "চলতি মাসের ১ তারিখে লিখিতভাবে ওই জায়গায় ইফতার পার্টি করার অনুমতি নেওয়া হয়। এটি সমগ্র উপজেলার ইফতার পার্টি ছিলে যা না হওয়ায় উপজেলা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24