মৌলভীবাজার, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের চৌমুহনা এলাকা থেকে মঙ্গলবার বিকালে পুলিশ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মিজানুর রহমান মিজান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং জেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি।
মৌলভীবাজার সদর থানার ওসি অমূল্য কুমার চৌধুরী সাংবাদিকদের জানান, মিজান মাস দুয়েক আগে একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
তবে মামলা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24