২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে হাসিনার ঈদের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং প্রটোকল অফিসার প্রলয় কুমার জোয়ার্দ্দার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে গিয়ে তার সহকারী একান্ত সচিবের হাতে ঈদের একটি শুভেচ্ছা কার্ড তুলে দেন। শুভেচ্ছা কার্ড দেয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সাইফুজ্জামান শিখর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/পিডি/২০০৭ ঘ.