২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে আ'লীগ সমর্থকদের গোলাগুলি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীকান্দি গ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক দুটি গ্র"পের মধ্যে গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 01:51 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীকান্দি গ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক দুটি গ্র"পের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার দুপরের এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে তিনজন। এ সময় অন্তত ১২টি বসতঘর ভাংচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান ও ইউপি সদস্য কামাল কাজীর সঙ্গে আওয়ামী লীগ কর্মী স্বপন দেওয়ান গ্র"পের সংঘর্ষ হয়। স্বপন দেওয়ানের লোকজন অতর্কিতে মুন্সীকান্দি গ্রামে কামাল কাজীর বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। হামলার সময় ইউপি সদস্যের তিনটি বসতঘর ভাংচুর করা হয়। এরপর মোল্লাকান্দি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ চারজনের ৯টি বসতঘর ভাংচুর হয়। সদর থানার ওসি শহিদুল ইসলাম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি গুলিবিদ্ধদের পরিচয় জানাতে পারেননি। ইউপি সদস্য কামাল কাজী গুলিবিদ্ধদের নাম গোপন করে জানান, তাদেরকে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫১ ঘ.