২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতা ঢাকতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র: বিএনপি

সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 07:45 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (পারোল) বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি কোকোর শর্তাধীন মুক্তির আদেশ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তিরও দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, "সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতি করছে। জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতেই তারা একের পর এক ষড়যন্ত্র করছে।" সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। সর্বশেষ গত ১৪ অগাস্ট তার পারোলের মেয়াদ শেষ হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৯ অগাস্ট এ মেয়াদ বাড়াতে কোকোর আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরতে বলে। এমন প্রেক্ষপটে গত ২২ অগাস্ট বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর শর্তাধীন মুক্তির আদেশ বাতিল ও বড় ছেলে তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ২৪ অগাস্ট দেশব্যাপী ও ২৬ অগাস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ অগাস্ট) সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। কোকোর সাময়িক মুক্তির আদেশ বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুক্তাঙ্গনে ওই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ দেশ পরিচালনায় সরকারের নানা ব্যর্থতা তুলে ধরে বলেন, "তারা জনগণের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। বরং মানুষের মৌলিক অধিকার সমাবেশ-মিছিল করার অধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রমাণ করেছে