ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির (পারোল) আদেশ বাতিলের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে প্রধান বিরোধী দল বিএনপি।
মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী।
এ বিষয়ে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১১টায় মুক্তাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি রয়েছে। এটা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি। সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।"
গত ২২ অগাস্ট বিএনপি মহাসচিব এক সংবাদ ব্রিফিংয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর শর্তাধীন মুক্তির আদেশ বাতিল ও বড় ছেলে তারেক রহমানসহ দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ২৪ অগাস্ট দেশব্যাপী ও ২৬ অগাস্ট ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে স
bdnews24