২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিহ্নিত যুদ্ধাপরাধীদের হজে যেতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের হজে যেতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 09:11 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের হজে যেতে দেওয়া হবে না। কোনো অযাচিত ব্যক্তিকে হজে যেতে দেওয়ার জন্য সুপারিশকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "যুদ্ধাপরাধী, বিদেশি নাগরিক, রোহিঙ্গা ও সন্ত্রাসীদের ব্যাপারে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এজন্য অগাস্টের মধ্যেই সম্ভাব্য হজযাত্রীদের তালিকা পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে দিতে হবে। গোয়েন্দা সংস্থার তদন্ত শেষে প্রতিবেদন পাওয়ার পরই হজযাত্রীদের হজে যেতে দেওয়া হবে।" যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তি বা অভিযুক্তদের হজে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "যাদের বিরুদ্ধে এ অভিযোগ রয়েছে তাদের কাউকেই হজে যেতে দেওয়া হবে না। এক্ষেত্রে সংশি