২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো একটি দুর্নীতির মামলায় মঞ্জুর সাজা বাতিল

জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলার সাজা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলার সাজা বাতিল করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মঞ্জুর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ২০০৮ সালের ১০ জুন ঢাকার বিশেষ আদালত মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড দেয়। ২০০৭ সালের ২৫ জুলাই শাহবাগ থানায় সাবেক এই যোগায়োগমন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। মামলায় তার বিরুদ্ধে জনৈক তাহেরুল ইসলামের কাছ থেকে ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। মঞ্জুর আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, "এ নিয়ে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলার কারাদণ্ডের রায় বাতিল হল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট হাবিবুল্লাহ। গত রোববার তার বিরুদ্ধে আরো একটি দুর্নীতি মামলার সাজা বাতিল করেছে হাইকোর্ট। ২০০৭ সালের ২৫ জুলাই ধানমণ্ডি থানায় দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে ঠিকাদার আমিন আহমেদের কাছ থেকে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৭১২ ঘ.