২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকোর রিট আবেদনের শুনানি মুলতবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিলের বৈধতা নিয়ে দায়ের করা রিট আবেদনের শুনানি মুলতবি করেছে আদালত। সোমবার বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত আবেদনটির শুনানি মুলতবি রাখার আদেশ দেয়। গত ২২ অগাস্ট আরাফাত রহমান কোকোর পক্ষে তার প্যারোল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "পত্রপত্রিকায় কোকোর প্যারোলের মেয়াদ বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাই শুনানি মুলতবি রাখা হোক।" কোকোর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার কোকোর প্যারোলের মেয়াদ বাড়ালে রিট আবেদনটি প্রত্যাহার করা হবে।" ২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর ২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তারপর থেকে নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিলো। গত ১৪ অগাস্ট তার প্যারোলে মুক্তির মেয়াদ শেষ হয়। স