২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র বিক্ষোভ ২৪ ও ২৬ অগাস্ট

আরাফাত রহমান কোকোর প্যারোল (সাময়িক মুক্তি) বাতিলের সিদ্ধান্ত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে দুইদিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। (বিস্তারিত )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরাফাত রহমান কোকোর প্যারোল (সাময়িক মুক্তি) বাতিলের সিদ্ধান্ত এবং খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে দুইদিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। (বিস্তারিত ) রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৪ অগাস্ট সারাদেশে ও ২৬ অগাস্ট ঢাকার মুক্তাঙ্গনে সকালে বিক্ষোভ সমাবেশ। দেলোয়ার বলেন, "প্রতিহিংসার বশবর্তী হয়ে কোকোর প্যারোল বাতিল করা হয়েছে। আরাফাত রহমান এখনো অসুস্থ। ব্যাংককে চিকিৎসাধীন কোকো কোনো শর্ত ভঙ্গ করেন নি। সব সময়ই তিনি যোগাযোগ রক্ষা করছেন। ''শর্ত ভঙ্গ করলে তাকে নোটিশ করা যেত। কিন্তু তা না করে সরকার উদ্দেশ্যমূলকভাবে প্যারোল বাতিল করেছে। এ থেকে বোঝা যায়, তাদের উদ্দেশ্য সৎ নয়। কোকো ও তারেককে জেলে পুরে রাখাই তাদের মতলব।'' তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সরকার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে রাজনৈতিকভাবে হেয় করতেই এরকম সিদ্ধান্ত নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশবাসী তা কোনোভাবেই গ্রহণ করবে না।'' নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ব্যাংকক এর যে হাসপাতালে কোকো চিকিৎসাধীন আছেন, সেই হাসপাতালের চিকিৎসকের সার্টিফিকেট সাংবাদিকদের সামনে তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ''কোকোর অবস্থা এতোই খারাপ যে চিকিৎসকরা তাকে ভ্রমণ করতে নিষেধ করেছেন।'' ২১ অগাস্টেও গ্রেনেড হামলায় বিএনপি জড়িত নয় দাবি করে দেলোয়ার বলেন, "প্রধানমন্ত্রীকে বলব ওই ঘটনার রাজনীতিকীকরণ করবেন না। আমরাও এর সুষ্ঠু বিচার চাই। মনগড়া কথা বললে ন্যায় বিচার বিঘি