ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রচারপত্র বিলির সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আটক ইবাদ হোসেনের (২০) বাড়ি শহরের কাউতলী এলাকায়। তিনি ঢাকার কোডা কলেজের ছাত্র।
সদর থানার ওসি হামিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ইবাদ শুক্রবার সকাল ৯টার দিকে শহরের মসজিদ রোড এলাকায় হিযবুত তাহরীরের প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ইবাদের বরাত দিয়ে তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় একটি সংঘবদ্ধ দল হিযবুত তাহরীরের কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় সরকার জানান, ইবাদের দেওয়া তথ্য অনুযায়ী হিযবুত তাহরীরের অন্য সদস্যদের আটকে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০০৩ ঘ.
bdnews24