২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে খালেদার নামে ইফতার সামগ্রী বিতরণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেরানীগঞ্জের ৫টি এলাকায় শুক্রবার তিনি ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। প্যাকেটে ছিলো ছোলা, খেসারি ও মশুর ডাল, চিনি, লবন, তেল, খেজুর প্রভৃতি দ্রব্য। গয়েশ্বর চন্দ্র রায় সাড়ে তিন হাজার দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে এই ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। তিনি বলেন, "দুস্থ ও দরিদ্র মানুষজন যাতে পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে ইফতার করতে পারেন, সেজন্য এবার দলের পক্ষ থেকে এই সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। অন্যান্য এলাকাও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।'' কেরানীঞ্জের এলাকাগুলো হচ্ছে শুভাড্ডা, বেড়া, ইকোরিয়া বেইলি ব্রিজ, কোশাইড়বাগ ও আমিরাবাদ। ইফতার সামগ্রী বিতরণকালে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা নাজিমউদ্দিন, আহসান উল্লাহ চৌধুরী, বদিউজ্জামান বাবুল, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, কৃষক দলের আবু বকর সিদ্দিকী কাউসার, মোদাচ্ছের আলী বাবু, ওমর শাহনেওয়াজ, যুব দলের আতিকুর রহমান আতিক, কাজী জাহাঙ্গীর আলম, ছাত্র দলের লিয়াকত হোসেন রিপন, ইফতেখার রহমান, স্বেচ্ছাসেবক দলের সোহেল রানা এবং যুব দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল জাব্বার প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৭১১ ঘ.