২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর ছাত্রদল কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন নিয়ে মঙ্গলবার রাতে দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:58 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

জামালপুর, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন নিয়ে মঙ্গলবার রাতে দুই গ্র"পের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় রাতেই বিএনপি, ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের ২১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৯০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল সিদ্দিকী জানান, জেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী গ্র"প ও সাবেক আহবায়ক আমজাদ হোসেন মল্লিক গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়। জেলা শহরের শিব মন্দির এলাকায় সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- বাদী নিজে, দুই কন্সটেবল আব্দুল কাদের ও শামছুল হকসহ ১০ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর আহতদের নাম জানা যায়নি। সংঘর্ষে উভয় পক্ষ দা, লাঠি, ইট-পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় দু'টি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে বলেও পুলিশ কর্মকর্তা জানান। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মিঠুকে রাতেই মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে। এ মমলার আসামিদের মধ্যে রয়েছন- জেলা ছাত্রদলের দুই যুগ্ম আহবায়ক মীর এমরুল হোসেন, মনোয়ারুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, শহর ছাত্রদল সভাপতি মমিনুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল সভাপতি আমীর হামজা, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন, স্থানীয় ছাত্রদল কর্মী দর্শন, আল আমীন, হাফিজুর রুমান, ভম্বল, ডাবলু, জীবন, স্মরণ ও রহিত। আরো রয়েছেন- বিএনপির দিদারুল আলম, যুবদলের ছানাউল হক, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, শ্রমিকদলের গেন্দা এবং শহর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মনু। গত সেমবার কেন্দ্রীয় ছাত্রদল সাবেক জেলা সাধারণ সম্পাদক সজিব খানকে আহবায়ক করে জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করে। অছাত্র, ব্যবসায়ী ও টেন্ডারবাজকে আহবায়ক ও মাদক ব্যবসায়ী চিহ্নিত সন্ত্রাসীকে প্রথম যুগ্ম আহবায়ক করার অভিযোগ এনে ছাত্রদলের কয়েকটি গ্র"প মঙ্গলবার বিকালে শহরে ঝাড়