২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আ.লীগের সংঘর্ষে আহত ৩০

পটুয়াখালীর গলাচিপায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 02:21 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

পটুয়াখালী, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর গলাচিপায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সদরের পানপট্টি এলাকায় এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ছয় রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে আটক করা হয় একজনকে। পটুয়াখালীর পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শৈবাল কান্তি চৌধুরী সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার সত্যতা স্বীকার করে তিনি জানান, সংঘর্ষে গলাচিপা ওসি রবিউল ইসলামসহ চার পুলিশও আহত হয়েছে। সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মহিউদ্দিন আহমেদ ঘটনাস্থলে রয়েছেন। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এসপি জানান। স্থানীয় সাংবাদিকরা জানান, বিকাল ৪টার দিকে গলাচিপার পানপট্টি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা করে। অন্যদিকে আওয়ামীলীগের স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনির সমর্থকরা ইউনিয়ন পরিষদ মসজিদে মিলাদ মাহফিল করে। পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহতদের মধ্যে আছেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুনির, কামরুল, সেলিম, দিপ্তী খান, উজ্জল, রেফায়েত, মহব্বত, নিপু আকন। সংঘর্ষের সময় আজিজুল হক নামে এক যুবককে চাপাতিসহ আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.