২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার জুয়েল হত্যা: ৩ আসামি গ্রেপ্তার

বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েল হত্যা মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বগুড়া, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন জুয়েল হত্যা মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে বগুড়া জেলা আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ওমর খৈয়ম সরকার রোপন (৩৫), জালাল ও মুন্না। গত ৪ জুন রাতে শহরের শিববাটি এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-সম্পাদক সাখাওয়াত হোসেন জুয়েল খুন হন। জুয়েল হত্যা মামলার তদন্তকর্মকর্তা বগুড়ার টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) খায়রুল বাশার বলেন, এই তিনজন এতদিন পলাতক ছিলেন। ইতোমধ্যে হাইকোর্টে জামিন চাইলে তাদের নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। দুপুরে জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হলে তারা জামিন পান। জামিন নিয়ে আদালত থেকে বের হওয়ার সময় পুলিশ অন্য একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করে। ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, "লিটন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।" তবে কোন লিটন হত্যা মামলা তা বিস্তারিত জানাননি তিনি। জুয়েল হত্যার পর তার বাবা শাজাহান আলী ছয় জনকে আসামি করে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেছিলেন। মামলাটির এজাহারভুক্ত অপর তিন আসামিকেও এর আগে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন- পান্তা আলম (৩০), রাশেদুল ইসলাম রাশেদ (২৮) ও সাখাওয়াত হোসেন স্টালিন (৩৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.