২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলায় আ'লীগ নেতা আহত

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোমা হামলায় মারাত্মক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বোমা হামলায় মারাত্মক আহত হয়েছেন। রোববার রাতে স্থানীয় শৈলমাড়ি বাজারের কাছে দুর্বৃত্তরা তার উপর বোমা হামলা করে। আহত শামসুল ইসলামকে (৫৭) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি ছগির মিয়া জানান, রাত পৌনে ১০টার দিকে মোটরসাইকেলে স্থানীয় শৈলমাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা বোমা হামলা চালায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/২৩১৩ ঘ.