২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচ্যসূচি না জেনে ...

আলোচনা সভার সূচি না জেনেই অনুষ্ঠানে হাজির হওয়ায় কথা বলতে পারেননি আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 09:09 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনা সভার সূচি না জেনেই অনুষ্ঠানে হাজির হওয়ায় কথা বলতে পারেননি আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে '৭২ এর সংবিধান ও গণতান্ত্রিক প্রেক্ষাপট' শীর্ষক এক আলোচনা সভা থেকে বেরিয়ে যান সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে তিনি দেখতে পান আলোচনা হবে সংবিধান সংশোধন নিয়ে। সভার আলোচ্যসূচি দেখে প্রধান অতিথি সুরঞ্জিত বলেন, "আসলে ভুল হয়েছে। আমি আলোচনার বিষয় সম্পর্কে জানতাম না।" এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। কমিটির সদস্যরা কমিটির বাইরে এ বিষয়ে কোনো মন্তব্য বা কথা বলতে পারবে না। এটি কমিটির সিদ্ধান্তের প্রতি আনুগত্য। তিনি আরো জানান, কমিটির বৈঠকের পর মুখপাত্র হিসেবে সব সিদ্ধান্ত তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরা হবে। এর বাইরে নয়। নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে সুরঞ্জিত চলে গেলেও অনুষ্ঠান যথারীতি চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/এজে/জিএনএ/১৪৫৬ ঘ.