২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও গাইবান্ধায় ছাত্রলীগের নতুন কমিটি

বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর ও গাইবান্ধা জেলার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 05:15 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রলীগের গাজীপুর ও গাইবান্ধা জেলার নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শনিবার ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ছাত্রলীগের গঠনতন্ত্রে জেলা কমিটির সদস্য সংখ্যা ১০১ উল্লেখ করা হলেও গাইবান্ধা জেলার মাত্র পাঁচজন ও গাজীপুর জেলার দুইজনের নাম ঘোষণা করা হয়। গাইবান্ধা জেলায় নতুন দায়িত্ব পাওয়া পাঁচ নেতা হচ্ছেন-মো. তাহমিদুর রহমান মিজু (সভাপতি), মো. ইউসুফ আলী সরদার (সাধারণ সম্পাদক), আহসানুল হাবিব চৌধুরী উত্তম (সহ-সভাপতি), রাহাত মাহমুদ বাপ্পী (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং ইমরান হোসেন তাজ (সাংগঠনিক সম্পাদক)। অন্যদিকে মো. হীরা সরকারকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে গাজীপুর জেলার কমিটি অনুুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া গাইবান্ধা জেলা কমিটিতে পদপ্রত্যাশী খন্দকার তানভীর রায়হান তুহিনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এ দুই কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উভয় কমিটির বাকী সদস্যদের নাম শিগগিরি ঘোষণা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৯৫০ঘ.