ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের রায়ে সংবিধানে ধর্মনিরপেক্ষতার অঙ্গীকার পুন:প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, "১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ে সামরিক আদেশে যেসব সংশোধনী সংবিধানের অংশ হিসাবে যুক্ত করা হয়েছিলো সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তা অবৈধ ও বাতিল হয়েছে।"
এ রায়ের জন্য সুপ্রিম কোর্টকে অভিনন্দন জানান তিনি।
শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে আইন, সংসদ ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সম্মেলনের উদ্বোধন করেন।
পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেসব বিষয় সংবিধানে সংযোজন করা হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংষর্ষিক বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধের চেতনা ছিলো অসা
bdnews24