২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। শুক্রবার সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। রিপন বলেন, পূনর্গঠনের উদ্দেশ্যে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ২০০৩ সালের ১৬ মার্চ কাউন্সিলের মাধ্যমে জিএএম হিরা বাচ্চুকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১০১ সদস্যের রাজশাহী জেলা ছাত্রলীগ কমিটি গঠন করা হয়। কমিটি বিলুপ্তি প্রসঙ্গে সদ্য বিদায়ী সভাপতি জিএএম হিরা বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলের মাধ্যমে পরবর্তী প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দিতে চেয়েছিলাম। সেটা আর হলো না। এরপরও ভবিষ্যৎ নেতৃত্বের জন্য রইল শুভ কামনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৮ ঘ.