২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল সাধারণ সম্পাদককে আটক করেছে র‌্যাব

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ ৮ ছাত্র দল নেতাকে শুক্রবার আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ ৮ ছাত্র দল নেতাকে শুক্রবার আটক করেছে র‌্যাব। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এক দল তাদের হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে আটক করে। পরে তাদের শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র‌্যাব-৯ এর পরিচালক উইং কমান্ডার সৈয়দ অনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলিমসহ ৮ জনকে আটক করা হয়েছে।" র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার কাউসার মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলেটে গত কয়েকদিন আগে ছাত্রদল নেতা মামুনের নেতৃত্বে অস্ত্রের শো-ডাউন হয়। র‌্যাব মামুনকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তা পণ্ড হয়ে যায়। এরপর আলীমের নেতৃত্বে মামুনসহ ছাত্র দলের একটি দল শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হলে র‌্যাব সাতগাঁও এলাকায় মামুনকে গ্রেপ্তার করতে চাইলে তারা র‌্যাবের কাজে বাধা দেয়। তাই তাদের সবাইকে আটক করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এসএম/ডিডি/এইচএ/২১১১ ঘ.