সাতক্ষীরা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। এজন্য ইতোমধ্যেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আইলা দুর্গতদের গৃহ নির্মাণ অনুদান প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। শিগগিরই এই বিচার কাজ শুরু করা হবে।
"এরই মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে হবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠন করা হবে।"
সকাল ১১টায় শ্যামনগর নকিপুর এইচ সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় শ্যামনগরের আইলা দুর্গতদের মধ্যে ১০টি পরিবারের প্রত্যেকটিকে ২০ হাজার টাকার চেক এবং একটি করে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টায় একই স্থানে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী।
সভায় তিনি বলেন, সরকার সবসময় উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে।
আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের সেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী, কোস্ট গার্ড মোতায়েত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ছয় হাজার মেট্রিক টন খাদ্য শস্য বিতরণ করা, ক্ষতিগ্রস্ত মানুষদের বিনা পয়সায় চিকিৎসা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার।
যত্রতত্র ভেড়িবাঁধ কেটে ঘেরে পানি না তুলে পরিকল্পিতভাবে ড্রেনের মাধ্যমে পানি তুলে চিংড়ি চাষ করতে তিনি চিংড়ি ঘের মালিকদের আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত যেকোনো তরুণ-তরুণী কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারে। ক্ষতিগ্রস্ত একটা মানুষও যেন গৃহহারা না থাকে তার ব্যবস্থা করাসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।
সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার, বীজ, কৃষি ও মৎস্য উপকরণ সরাসরি পৌঁছে দেওয়ার জন্য ১০ (দশ) টাকায় ব্যাংক একাউন্ট করার পদ্ধতি চালু করেছে।
আইলায় ক্ষতিগ্রস্ত ভেড়িবাঁধগুলো দুর্যোগ সহায়ক করে পুনঃনির্মাণ করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভেড়িবাঁধে গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী করা হবে, যা দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষদের উন্নত চিকিৎসা, শিক্ষা, খাবারের ব্যবস্থা ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।
তিনি বলেন, "২০০৮ সালে মহাজোটের প্রার্থীদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষ। তাই আপনাদের দেওয়া ভালোবাসার ঋণ জীবন দিয়ে হলেও শোধ করব।"
শেখ হাসিনা শ্যামনগরসহ সব উপজেলার হাসপাতাল ৩৫ থেকে ৫০ বেডে উন্নীত করা এবং কমিউনিটি সেন্টার চালু করে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ঘোষণা দেন।
কপোতাক্ষ নদসহ প্রত্যেক নদ-নদী খনন করে জলাবদ্ধতা দূর করারও আশ্বাস দেন তিনি।
এছাড়া সাতক্ষীরায় মেডিকেল কলেজ, সুন্দরবন থেকে নাভারন পর্যন্ত রেল লাইন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সুন্দরবনে পর্যটন কেন্দ্র স্থাপন এবং ভোমরা বন্দরকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে উন্নীত করারও প্রতিশ্র"তি দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই। আছে শুধু ভালবাসা। দিয়ে গেলাম তাই।"
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই সরবরাহ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এখন ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।
তিনি বলেন, আইলায় ক্ষতিগ্রস্ত ৪৮ হাজার পরিবারকে ৯৬ কোটি টাকা গৃহনির্মাণ মঞ্জুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে সরকারি কলেজে উন্নীত করনের ব্যবস্থা নেওয়া হবে। উপকূলীয় এলাকায় কোস্টগার্ড ও বনপুলিশকে আরও শক্তিশালী করা হবে।
দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং সামাজিক নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামের গীতা রানী (৫২), সৈয়দ আলী সানা (৭৫), গাবুরা ইউনিয়নের খলিসা বুনিয়া গ্রামের মান্দারি বিবি (৮০), গুলমতি বিবি (৮০), আনসার আলী শেখ (৭০), জেলেখালি গ্রামের শত্র"ঘ
bdnews24