২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পল্টন ময়দান ব্যবহার করতে না দিলে দায় সরকারের'

২৫ জুলাইয়ের প্রতীকী গণঅনশন কর্মসূচির জন্য বৃহস্পতিবারের মধ্যে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দিলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ জুলাইয়ের প্রতীকী গণঅনশন কর্মসূচির জন্য বৃহস্পতিবারের মধ্যে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি না দিলে তার দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপি মহাসচিব বলেন, "আমরা একটি শান্তিপূর্ণ প্রতীকী গণঅনশন কর্মসূচি করতে পল্টন ময়দানের অনুমতি চেয়ে ৮ জুলাই ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিষদের কাছে আবেদনপত্র জমা দেই। কিন্তু আজও (বৃহস্পতিবার) অনুমতি পাইনি। প্রতিদিনই দেই-দিচ্ছি বলে ঘুরাচ্ছে। আজকের মধ্যে অনুমতি না দিলে এর দায় সরকারকে নিতে হবে।" সরকার বিরোধী দলকে কোনো কিছুই করতে দিচ্ছে না অভিযোগ করে দেলোয়ার বলেন, "আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ লাগবে এসব কর্মসূচি দিয়েছি।" দ্রব্যমূল্য বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে আগামী ২৫ জুলাই পল্টন ময়দানে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীকী ওই গণঅনশন কর্মসূচি পালনের জন্য গত মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এজে/১৬০০ ঘ.