২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের ১৭৩ নেতা-কর্মীর আগাম জামিন

পুলিশের কাজে বাধাদান ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা কয়েকটি মামলায় খুলনা, যশোর, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার জামায়াতে ইসালামী এবং ছাত্র শিবিরের ১৭৩ জন নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 08:46 AM

Updated : 25 Aug 2022, 04:21 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধাদান ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা কয়েকটি মামলায় খুলনা, যশোর, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার জামায়াতে ইসালামী এবং ছাত্র শিবিরের ১৭৩ জন নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের দুটি পৃথক বেঞ্চ তাদের আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করে। আসামীরা সশরীরে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলার জামায়াত- শিবিরের ১২২ জন নেতা-কর্মীকে দুই মাসের আগাম জামিন দেয়। জামিন পাওয়াদের মধ্যে রয়েছেন, খুলনা মহানগর জামায়াতের আমীর রফিকউদ্দিন, সহকারী সেক্রেটারী জেলারেল মো. গোলাম কুদ্দুস, কুষ্টিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ কে আলীম প্রমুখ। ওদিকে মো. আফজাল হোসেন আহমেদ ও মুহাম্মদ আবদুল হাফিজের হাইকোর্ট বেঞ্চ সাতক্ষীরা জেলার জামায়াত-শিবিরের ৫১ জন নেতা-কর্মীকে চার মাসের আগাম জামিন দিয়েছে। এদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমীর মোহাদ্দেস আব্দুল খালেক প্রমুখ। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও তাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এইচএ/১৪৪৩ ঘ.