২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের মতবিনিময় সভা শুরু

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের মতবিনিময় শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 04:14 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের মতবিনিময় শুরু করেছে। মঙ্গলবার বিকাল ৫ টার কিছুক্ষণ পর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ বিষয়ে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ দিবস পালন উপলক্ষে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।" এতে আওয়ামী লীগের সংসদ সদস্য, দলের ঢাকা মহানগর কার্যনির্বাহী সংসদ এবং সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এজে/এসএএ/১৭২৬ ঘ.