২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জামায়াতের রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হবে'

সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশে জামায়াতে ইসলামীর রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে দেশে জামায়াতে ইসলামীর রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। গত ২ ফেব্র"য়ারি সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। এর ফলে সংবিধানের মূল যে চারটি স্তম্ভ গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে। এর আগে ২০০৫ সালের ২৯ আগস্ট দেওয়া হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সা'দাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। শেখ রাসেল মেমোরিয়াল একাডেমির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়ন, সরকারের নির্বাচনী ইশতেহার ও বিরোধী দলের ভূমিকা' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির সভাপতি ও জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাতের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, শেখ রাসেল মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তাফা বক্তব্য রাখেন। কামরুল ইসলাম বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী পঞ্চম সংশোধনী সংক্রান্ত রায় বাস্তবায়ন করে সংবিধান সংশোধনের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে। তারা দেশে জঙ্গিদের মদদ দিয়েছে, সংগঠিত করেছে। জামায়াত বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। আর কোনো অবস্থাতেই তাদের এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এ দেশে ধর্মভিত্তিক রাজনীতির চির অবসান ঘটানো হবে।" আইন প্রতিমন্ত্রী জানান, সংবিধান সংশোধনে সংসদে বিল আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সর্বদলীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। এ সংশোধনীর মধ্য দিয়ে দেশ ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় কমিটি গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "শিগগিরই চিহ্নিত যুদ্ধাপরাধী ঘাতকদের বিচারিক কার্যক্রম শুরু করা হবে। ইনশাআল