২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে কোন জঙ্গিবাদ থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে আর কোন জঙ্গিবাদ থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 02:00 PM

সাভার, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, এই সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে আর কোন জঙ্গিবাদ থাকবে না। তিনি বলেন, "জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করে জাতির কন্ঠকে রুদ্ধ করে দেয়া হয়েছিল।" শুক্রবার আশুলিয়ার গৌরিপুরে 'এস এস আর হাই স্কুল ও এস এস আর ইনস্টিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টের' কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কুয়েত ভিত্তিক সাহায্য সংস্থা সোসাইটি অব সোস্যাল রিফর্ম বাংলাদেশ অফিসের সরাসরি তত্বাবধানে ও অর্থায়নে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মীর আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাব্বি মিয়া, সংস্থার মহাপরিচালক ড. মিদহাত আতীয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ২০ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে পরিচালিত এস এস আর সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ৩৯০ জন দুঃস্থ মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের অংশ হিসেবে এই ২০ টি মেশিন বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৪ ঘ.