ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশের সমন্বয়ক সৈয়দ গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
রাজধানীর উত্তরা থানায় দায়ের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোলাম মাওলাকে শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে চাওয়া হয়।
শুনানি শেষে মহানগর হাকিম মুন্সী আব্দুল মজিদ তিনদিন মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে রাজধানীর কাঁটাবন এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, গত মার্চ মাসে উত্তরা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার তিনি এজাহারভুক্ত আসামি।
একই মামলার প্রধান আসামি হিযবুত তাহরীরের মুখপাত্র গ্রেপ্তারকৃত আরেক ঢাবি শিক্ষক মহিউদ্দিন আহমেদ।
বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও স
bdnews24