২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা

দলের স্থায়ী কমিটির জরুরি সভা ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 01:33 PM

ঢাকা, জুলাই ০৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের স্থায়ী কমিটির জরুরি সভা ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সভা বসবে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮টায় এই বৈঠক বসবে। ম্যাডাম (খালেদা জিয়া) দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই এ সভা ডেকেছেন।'' বিএনপি'র স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয় গত ১ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮০০ ঘ.