২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি-৮ সম্মেলন: রাতে আবুজা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সপ্তম ডি-৮ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার মধ্যরাতের পর নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 01:23 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তম ডি-৮ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে মঙ্গলবার মধ্যরাতের পর নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাত সোয়া একটায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে বলে জানা গেছে। বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হবে। নাইজেরিয়ায় যাত্রাপথে শেখ হাসিনা সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই ঘণ্টা যাত্রাবিরতি করবেন। তিনি ৭ জুলাই স্থানীয় সময় সকাল পৌনে এগারটায় আবুজা নামদি আজিকুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে যোগদানের উদ্দেশ্যে নাইজেরিয়ার অসোকোরোর উদ্দেশে সোমবার ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। উন্নয়নশীল মুসলিম দেশ