ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রসিকিউটিং শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারি পরিচালক মো. ইব্রাহিম।
মহানগর হাকিম কনিকা বিশ্বাস এ অভিযোগপত্র দেখলাম বলে এতে স্বাক্ষর করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার বিকালে এ অভিযোগপত্রে অনুমোদন দেয়।
মো. ইব্রাহিম গত বছরের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। এর ফলে মানি লন্ডারিং আইনের ২ ও ৪/২ ধারা লঙ্ঘন হয়েছে।
মামলায় বলা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কন্সট্রাকশন কোম্পানী লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন।
মামলায় আরো বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)।
মামলায় বলা হয়, এই হিসাবের বিপরীতে তারেক ও মামুন-দুজনের ক্রেডিট কার্ড ছিল। সেখান থেকে তারেক রহমান তার সাপ্লি
bdnews24