২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ইসলামী ঐক্যজোট নেতাদের বৈঠক

মুফতি ফজলুল হক আমিনির নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 01:12 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুফতি ফজলুল হক আমিনির নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি প্রতিনিধিদল শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। রাত ৯টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকটি হয় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে। মুফতি আমিনির নেতেৃত্ব ১০ সদস্যের এই প্রতিনিধি দলে ইসলামি ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলোচনা হয়েছে। নানা বিষয়ে আমরা মতবিনিময় করেছি। বিএনপির মানববন্ধন কর্মসূচিতেও আমরা আমাদের সমর্থনের কথা জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/২২১৮ ঘ. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/