২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলি, যুবক আহত

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তে শনিবার ভোরে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

সাতক্ষীরা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি সীমান্তে শনিবার ভোরে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছে। আহত আবুল বাশার (২০) সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আবুল খায়েরের ছেলে। বাশারকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, ভোরে ভারতের জয়নগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা একদল রাখালকে লক্ষ করে গুলি করলে বাশারের গায়ে গুলি লাগে। এতে সে আহত হয়। বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল আজিম সাংবাদিকদের জানান, ভোরে বৈকারি সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর বিএসএফ ১২৬ ব্যাটালিয়নের সদস্যরা পরপর ১০ রাউন্ড গুলি করে। এসময় বাশার গুলিবিদ্ধ হয়। গ্রামবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। ইকবাল আজিম আরও জানান, এ ব্যাপারে বিডিআরের পক্ষ থেকে জয়নগর বিএসএফ ক্যাম্পে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৩৪৯ ঘ.