২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে শনিবার পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে না। পরে সুবিধাজনক সময়ে তাকে হেফাজতে নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 01:15 PM

ঢাকা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে শনিবার পুলিশের হেফাজতে নেওয়া হচ্ছে না। পরে সুবিধাজনক সময়ে তাকে হেফাজতে নেওয়া হবে। ঢাকা মহানগর গোয়েন্দা উপ পুলিশ উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি জানান, মতিউর রহমান নিজামী, জামায়াতের সেক্রটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা তিনটি মামলার প্রত্যেকটিতে তাদের প্রত্যেককে ৯ দিনের রিামান্ড মঞ্জুর করে আদালত। পুলিশি হেফাজতে নেওয়ার ব্যাপারে আদালত অনুমতি দেওয়ার পরের দিন বৃহস্পতিবার পুলিশ মুজাহিদ ও সাঈদীকে কারাগার থেকে তাদের হেফাজতে (রিমান্ড) নিয়েছে। নিজামীকে শনিবার পর্যন্ত রিমাণ্ডে নেওয়া হয়নি। গত মঙ্গলবার নিজামীরা গ্রেপ্তার হওয়ার পর বুধবার তাদের আদালতে নেওয়া হয়। তাদের বিরুদ্ধে তিনটি থানার মোট ৫টি মামলায় মোট ১৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপরেই বুধবার সন্ধ্যায় তাদের আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে পল্টন থানার তিনটি মামলায় তিন দিন করে নয় দিন, উত্তরা থানার একটি মামলায় তিনদিন এবং রমনা থানার একটি মামলায় ৪দিন। একদিনে সব থানার রিমান্ড মঞ্জুর হলেও প্রথমে পল্টন থানা পুলিশ দুজনকে রিমান্ডে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩২৪ ঘ.